| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি আপনাদের পাশে থাকবো: কড়াইলবাসীকে তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ১৮:০৩:৪৫:অপরাহ্ন  |  ৭৮৮৬৪৬ বার পঠিত
আমি আপনাদের পাশে থাকবো: কড়াইলবাসীকে তারেক রহমান

স্টাফ রিপোর্টার: কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের রাজনীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি। আমরা সকলে মিলে এই এলাকার উন্নয়ন করবো। জোর করে আপনাদের কাছ থেকে কেউ কিছু নিতে পারবে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান। স্বাধীনতা-পরবর্তী সময়ে যে বাড়িতে বড় হয়েছি, স্বৈরাচারী সরকার কীভাবে সেটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, সেটা আপনারা দেখেছেন। আমি এখন আপনাদের সন্তান। আমি আপনাদের পাশে থাকবো, এই এলাকার মানুষের পাশে থাকবো। দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষা সুবিধা পায়, কড়াইল বস্তির সন্তানরাও যেন একই শিক্ষা পায়। একই রকম স্বাস্থ্যসেবা, খেলাধুলার ব্যবস্থাসহ সব রকম সুবিধা যেন পায়, আমরা সে ব্যবস্থা করবো, যদি আল্লাহ চান। কড়াইলবাসীর জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করবো।’

কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যার জন্য আজকের দোয়া মাহফিল, তিনি যখন বেঁচে ছিলেন, মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন আজীবন। আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

মানুষের কল্যাণে আগামী দিনে যেসব কাজ করতে চান সে বিষয়ে তিনি বলেন, মা-বোনেরা যেন স্বচ্ছলভাবে জীবন চালাতে পারেন, সেজন্য আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। এছাড়া কৃষি কার্ডের মতো আরও অন্যান্য কার্যক্রমে আপনাদের দোয়া চাই। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪