| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালমাটিয়ায় সরকারি ফ্ল্যাট পাচ্ছে হাদির পরিবার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ২০:৫০:১৭:অপরাহ্ন  |  ৭৮৩৩৭৮ বার পঠিত
লালমাটিয়ায় সরকারি ফ্ল্যাট পাচ্ছে হাদির পরিবার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর লালমাটিয়ায় সরকারি ‘দোয়েল’ টাওয়ারে একটি ফ্ল্যাট পাচ্ছে গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবার। ফ্ল্যাটটি এক হাজার ২১৫ বর্গফুটের । ফ্ল্যাট ক্রয় ও সুসজ্জিত করার জন্য সরকারের পক্ষ থেকে এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দের অনুমোদন দেয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পর এই বরাদ্দ দেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ফ্ল্যাট হস্তান্তরের সময় শরীফ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই ফ্ল্যাটটি হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, চলতি ২০২৫–২৬ অর্থবছরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘আবাসিক ভবন’ খাতে মোট ছয় কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। সেই বরাদ্দ থেকেই হাদির পরিবারের জন্য এই এক কোটি টাকা ব্যয় করা হবে।

এদিকে, শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন করে আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন শরীফ ওসমান হাদি। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪