| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১১:২০:০৪:পূর্বাহ্ন  |  ৭৭৮২৭৬ বার পঠিত
তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথম নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।

জনসভাস্থল ইতিমধ্যেই ভিড়ের সাগরে পরিণত হয়েছে। ভোর থেকে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। নগরের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিলের মাধ্যমে হাজার হাজার কর্মী ও সমর্থক একত্রিত হচ্ছেন। প্রতিটি মিছিলের গন্তব্য আলিয়া মাদ্রাসা মাঠই।

বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। রাতের দিকে দক্ষিণ সুরমা উপজেলার বিরাহিমপুরে শ্বশুরবাড়িতে পৌঁছে সেখানে এক আবেগঘন নির্বাচনি গণসংযোগে অংশ নেন।

সেখানে তারেক রহমান হাজারো মানুষের উপস্থিতিতে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনের উদ্দেশ্যে সমর্থকদের উদ্দীপনা ছড়িয়ে দেন।

সিলেটের এই জনসভা দলের নির্বাচনি প্রচারণার নতুন অধ্যায়ের শুরু হিসেবে বিবেচিত হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪