| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লি নয় পিন্ডি নয়; সবার আগে বাংলাদেশ: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৩:২৭:২২:অপরাহ্ন  |  ৭৭৭৫৮৮ বার পঠিত
দিল্লি নয় পিন্ডি নয়; সবার আগে বাংলাদেশ: তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, গত ১৫–১৬ বছরে অন্য দেশের কাছে কীভাবে বাংলাদেশ বিক্রি করা হয়েছে, তা আমরা সবাই দেখেছি। তাই জনগণকে সচেতন হতে হবে এবং দেশের স্বার্থ সর্বাগ্রে রাখতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার সরকার মানুষের ঘাড়ে চড়ে বসেছিল। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যই শুরু করা হয়েছে ‘টেক ব্যাক বাংলাদেশ অভিযান। আমরা এর অর্ধেক পথে পৌঁছে গেছি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করেছি, গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা আরও দৃঢ় হবে, তিনি জানান।

তারেক রহমান কৃষকদের প্রতি সমর্থন প্রকাশ করে বলেন, উন্নয়নের নাম করে দেশের সম্পদ লুটপাট হয়েছে। আমরা কৃষকের পাশে দাঁড়াতে চাই। এজন্য আপনাদের ধানের শীষের পাশে থাকাই হবে সমাধান। তিনি জিয়াউর রহমানের মতো খাল খননের প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচনের পর দেশের প্রকৃত উন্নয়নের কাজ শুরু হবে।

এর আগে তিনি সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। এছাড়া হযরত শাহজালাল দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরেও শ্রদ্ধা জানান। তারেক রহমান দক্ষিণ সুরমার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতেও যান।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করতে এসেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪