| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪ কোটি নারীর হাতে ফ্যামিলি কার্ড, মিলবে ২,৫০০ টাকা বা খাদ্য সুবিধা: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৩:৩৫:১৯:অপরাহ্ন  |  ৭৭৭৫৯৭ বার পঠিত
৪ কোটি নারীর হাতে ফ্যামিলি কার্ড, মিলবে ২,৫০০ টাকা বা খাদ্য সুবিধা: তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ফ্যামিলি কার্ড সুবিধা প্রধানত পরিবারের প্রধান নারীর হাতে দেওয়া হবে। এতে একজন নারী মানসিকভাবে শক্তিশালী হবেন। দেশের চার কোটি পিছিয়ে থাকা পরিবারের জন্য মাসে ২,০০০–২,৫০০ টাকা নগদ বা চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, গবেষণায় দেখা গেছে, নারীর হাতে অর্থ থাকলে তারা তা সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য এবং ছোটখাটো ব্যবসায় বিনিয়োগ করেন। এতে ধীরে ধীরে নারীর মর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।

তারেক রহমান আরও বলেন, প্রতি বছর ১০ লাখ মানুষ বিদেশে যায়, যার মধ্যে ৭ লাখ অদক্ষ। তাই ভোকেশনাল ও টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোকে আধুনিক করে দক্ষ জনশক্তি তৈরি করা হবে। শিক্ষার্থীদের প্রাসঙ্গিক স্কিল এবং বিদেশি ভাষা শেখানো হবে, যাতে তারা জাপান বা অন্যান্য দেশের শ্রমবাজারে কাজ করতে পারে।

স্বাস্থ্যসেবা ও হাসপাতালের ভিড় কমানোর বিষয়ে তিনি বলেন, বেসিক মেডিকেল ও হাইজিন ট্রেনিং দিয়ে কমিউনিটি পর্যায়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। গুরুতর রোগের ক্ষেত্রে রেফারেল সিস্টেম কার্যকর করা হবে।

পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বও তুলে ধরে তিনি বলেন, ঢাকা শহরের আবর্জনা স্বাস্থ্যঝুঁকির কারণ। মানুষকে সচেতন করে এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা মাধ্যমে পরিবেশ রক্ষা করা হবে।

তরুণদের ভবিষ্যৎ গঠন, রাজনীতি ও নীতিনির্ধারণে সক্রিয় অংশগ্রহণের জন্য দিকনির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪