| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৩:৪৩:৩৬:অপরাহ্ন  |  ৭৭৭৭৪২ বার পঠিত
যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদের থেকে সতর্ক থাকতে হবে। তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎসা রটনা করছে, এমনকি তারেক রহমানের বিরুদ্ধেও। এরা ভোট পাবে কি না, তা আমরা দেখব। এরা স্বাধীন বাংলাদেশকে কখনও বিশ্বাস করেনি। তারা এখন নতুন করে বলছে বাংলাদেশ তৈরি করবে। জনগণকে বিভ্রান্ত করতে চাওয়া এমন পক্ষ থেকে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, আমাদের লড়াইয়ে জয় নিশ্চিত করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে গণতান্ত্রিক ও সুখী রাষ্ট্রে গড়ে তুলব। বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা পিছনের দিকে তাকাই না, মাথা নত করি না।

এদিনের জনসভা সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ মাঠেই অতীতে বেগম খালেদা জিয়া একাধিক নির্বাচনী জনসভা করেছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪