| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-১১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু

বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৩:৫৮:৫২:অপরাহ্ন  |  ৭৭৭৭৫৪ বার পঠিত
বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১০ দলীয় জোটের ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন নির্বাচনে ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচনী লড়াইয়ের দুটি প্রধান এজেন্ডা রয়েছে। একটি হলো গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখা এবং অন্যটি হলো শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।

তিনি বলেন, আজ থেকে আমাদের নির্বাচনী যাত্রা শুরু হলো। সারা দেশের মানুষের প্রতি আহ্বান আপনারা ১০ দলীয় জোটকে বিজয়ী করুন। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে।

১০ দলীয় নির্বাচনী ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের গণআন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সংস্কারের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে ১০ দলীয় জোটের কোনো বিকল্প নেই।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘গণভোটে হ্যাঁ বলি, জিতবে এবার শাপলা কলি’—স্লোগানে ক্যাম্পাস এলাকা মুখর করে তোলেন।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪