| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটের জনসভা

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র চলছে : তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৪:৫১:৫৩:অপরাহ্ন  |  ৭৭৭৩০০ বার পঠিত
আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র চলছে : তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশের ভেতরে ও বাইরে একটি চক্র জনগণের ভোটাধিকার হরণে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী।

তারেক রহমান বলেন, আমরা বহু মানুষের ত্যাগের বিনিময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগোচ্ছি। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, বাংলাদেশের ভেতরে কিছু মহল নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করছে।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমে এসেছে—মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাঠানো পোস্টাল ব্যালট কীভাবে ডাকাতি করা হয়েছে। যারা অতীতে দেশ ছেড়ে পালিয়েছে, তারাই আবারও একই কায়দায় ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু করেছে।

সিলেটের গুম ও নিহত নেতাকর্মীদের স্মরণ করে তিনি বলেন, ‘ইলিয়াস আলী, দিনার, জুনায়েদসহ হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে অধিকার অর্জন করেছি, সেটিকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল আবার সক্রিয় হয়েছে। ২০২৪ সালের গণআন্দোলনে এই সিলেটেই ১৩ জন জীবন দিয়েছেন।

তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪-এ বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে—মানুষ ঐক্যবদ্ধ হলে সব ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব। এবারও ইনশাল্লাহ জনগণ সেই শক্তির পরিচয় দেবে।সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন স্লোগানে আলিয়া মাদরাসা মাঠ মুখরিত হয়ে ওঠে।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪