| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনসমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করল জামায়াতে ইসলাম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৫:১৫:৩০:অপরাহ্ন  |  ৭৭৯৩৮২ বার পঠিত
জনসমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করল জামায়াতে ইসলাম
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: দশ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসমাবেশের মধ্য দিয়ে দলটির নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় ঢাকার মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এ জনসমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে ডা. শফিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচনী আইন অনুযায়ী প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকেই সব দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়েছে। বিধি অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। এরই অংশ হিসেবে আজকের জনসমাবেশের মাধ্যমে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা শুরু হলো।

সমাবেশস্থলে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বিভিন্ন স্লোগানে মাঠ এলাকা মুখরিত হয়ে ওঠে।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪