| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমির ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বীর সেনাপতি: নাহিদ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ২১:৩১:০৮:অপরাহ্ন  |  ৭৭৭০৪৭ বার পঠিত
জামায়াত আমির ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বীর সেনাপতি: নাহিদ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ‘ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বীর সেনাপতি’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মিরপুরে ঢাকা-১৫ আসনের নির্বাচনী প্রচারণার জনসমাবেশে বক্তৃতার সময় তিনি এ আখ্যা দেন। 

নাহিদ ইসলাম বলেন, ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী আমির। তবে এটুকু পরিচয় উনার জন্য বর্তমান বাংলাদেশের যথেষ্ট নয়। তিনি দশ দলীয় নির্বাচনে ঐক্যের প্রধান কাণ্ডরি ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বীর সেনাপতি।

তিনি বলেন, জামায়াতের আমির এই বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্যাতিত হয়েছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন, কারাবরণ করেছেন, মজলুম জননেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

সারা বাংলাদেশে ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোটের যারা প্রার্থী রয়েছে তাদের পক্ষে যেই জনজোয়ার নেমে এসেছে। ১২ ফেব্রুয়ারি সেটার ফল বাংলাদেশের জনগণ দেখতে পাবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪