| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ দলীয় জোটের গণজোয়ারে একটি বড় দল আতঙ্কিত: নাহিদ ইসলাম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১২:১৮:৪১:অপরাহ্ন  |  ৭৭৫৫৮১ বার পঠিত
১০ দলীয় জোটের গণজোয়ারে একটি বড় দল আতঙ্কিত: নাহিদ ইসলাম
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি বড় দল আতঙ্কিত হয়ে পড়েছে। সেই ভয় থেকেই তারা জনগণের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ও আতঙ্ক ছড়াচ্ছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারার বাঁশতলায় নির্বাচনি প্রচারণা উপলক্ষে আয়োজিত গণমিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিহত করতে হবে। ঢাকা-১১ আসনে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর স্থান হবে না। যারা ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা করছে, তারা যেন সেই স্বপ্ন ভুলেও না দেখে। আমরা প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেবো এবং বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো।

তিনি বলেন, আমরা বন্দুকের গুলি খেয়েও পিছু হটিনি, ভোটকেন্দ্র থেকেও পিছু হটবো না। আমরা গণঅভ্যুত্থান করেছি এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার জন্য নয়; ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার জন্যই এত মানুষের আত্মত্যাগ।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ঢাকা-১১ আসন বর্তমানে ট্রাফিক জট, চাঁদাবাজি ও ভূমিদস্যুতাসহ নানা সমস্যায় জর্জরিত। সরকার গঠন করতে পারলে এসব সমস্যা থেকে এলাকাবাসীকে মুক্ত করা হবে।

সমাবেশ থেকে তিনি সারা দেশে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ করেন।

সমাবেশে এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। পরে রামপুরা অভিমুখে একটি গণমিছিল বের করা হয়।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪