| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শনিবার সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৬:১৩:০২:অপরাহ্ন  |  ৭৭৫৫৫৮ বার পঠিত
শনিবার সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন জামায়াত আমির
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন।

এই সফরকে কেন্দ্র করে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামী সরকারি কলেজ মাঠে সমাবেশস্থল পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

এ সময় তিনি জানান, জামায়াত আমির ইতোমধ্যে উত্তরাঞ্চল সফর শুরু করেছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ইসলামী সরকারি কলেজ মাঠে সমাবেশে অংশ নেওয়ার পর তিনি উল্লাপাড়ার সরকারি এম. আকবর আলী কলেজ মাঠে একটি পথসভায় যোগ দেবেন। এরপর তিনি পাবনার উদ্দেশ্যে রওনা হবেন।

রফিকুল ইসলাম খান আরও বলেন, জামায়াত আমিরের এই সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা ও উল্লাপাড়া উপজেলায় দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই সফরের মাধ্যমে সিরাজগঞ্জ জেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪