| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি: সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৭:১১:০৩:অপরাহ্ন  |  ৭৯৯৮৩০ বার পঠিত
বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি: সালাহউদ্দিন
ছবির ক্যাপশন: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি: বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষাবলম্বন করেছে, তারা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে।”

তিনি আরও বলেন, “আরেকটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে।”

তিনি বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে সবার একই পরিণতি হবে এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। শহীদদের আত্মত্যাগের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দলটি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সকল ভোটারকে স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪