| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনকে ঘিরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে: আমানউল্লাহ আমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৭:৪৬:১৯:অপরাহ্ন  |  ৭৭৪৮১২ বার পঠিত
নির্বাচনকে ঘিরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে: আমানউল্লাহ আমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চলছে এমন মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের চড়াইল মাঠে আয়োজিত নির্বাচনী গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অমানউল্লাহ আমান বলেন, “নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে।”

তিনি দাবি করেন, এসব ঘটনার মাধ্যমে ভোটারদের মধ্যে ভয়-ভীতি সৃষ্টি করাই মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, “দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চায়। জনগণের এই অধিকার থেকে বঞ্চিত করার যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।”

এ সময় তিনি বলেন, “দেশে নির্বাচনকে ঘিরে নানা ধরনের চক্রান্ত চলছে।” এসব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান।

গণসংযোগে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪