| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবারও ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি: হাসনাত আব্দুল্লাহ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৯:১৩:১৪:অপরাহ্ন  |  ৭৭৪৮৬২ বার পঠিত
আবারও ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি: হাসনাত আব্দুল্লাহ
ছবির ক্যাপশন: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১০ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আমরা বাংলাদেশে আবার ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি।” তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে সকলকে অনুরোধ করে বলেন, “আপনাদের যেই ভয় দেখাক না, আমাদের অবশ্যই ভোটকেন্দ্রে আসতে হবে। যারা কেন্দ্র দখল করতে আসবে, তাদের ভয়ের মুখে থেমে গেলে চলবে না; বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হতে হবে।”

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোরকরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “ভোটের অধিকারের জন্য গত ১৭ বছর লড়াই সংগ্রাম হয়েছে। যারা ব্যালট বাক্স ছিনতাইয়ের চিন্তা করছেন, তাদের সাবধান হয়ে যেতে হবে। ১২ তারিখের পর আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছর আমাদের টুটি চেপে ধরা হয়েছিল। যারা ভিন্নমত পোষণ করত তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো। বাংলাদেশ একটি উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল। গুম করা হতো, আয়না ঘরে নেওয়া হতো, ক্রসফায়ারে দেওয়া হতো। ভিন্ন মত ও চিন্তার মানুষগুলোকে বলা হতো পিন্ডি বা দিল্লি চলে যেতে। এই ২৪ পরবর্তী বাংলাদেশে তা আর হবে না। ২৪ পরবর্তী বাংলাদেশে আমরাই বাংলাদেশ।”

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ব যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা থাকবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ব যেখানে আপনি হিন্দু হোন বা মুসলমান, পাহাড়ি হন কিংবা সমতলের মানুষ, খ্রিস্টান হন বা সাঁওতাল হন আপনার এমন কোন পরিচয় থাকবে না। বরং আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে সমমর্যাদায় শান্তিতে বসবাস করতে পারবেন।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪