| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যামিলি কার্ড সম্পূর্ণ ভুয়া ও বেআইনি : ডা. তাহের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ২০:৪৬:৩৮:অপরাহ্ন  |  ৭৭৪৭৮৮ বার পঠিত
ফ্যামিলি কার্ড সম্পূর্ণ ভুয়া ও বেআইনি : ডা. তাহের
ছবির ক্যাপশন: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি রাজনৈতিক দল নতুন করে ভারতের সঙ্গে আপস করে আবারও দেশ শাসনের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়, কিন্তু এ দেশের চার কোটি যুবসমাজ তা কখনোই হতে দেবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে তাঁর নির্বাচনী এলাকা কুমিল্লার ধোড়করা স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, তথাকথিত ফ্যামিলি কার্ড সম্পূর্ণ ভুয়া ও বেআইনি। প্রধান নির্বাচন কমিশনার নিজেই বিষয়টি অবৈধ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, এসব কার্ড বহনকারীদের আটক করতে বলা হয়েছে এবং এটি স্পষ্টভাবে নির্বাচন আচরণবিধির লঙ্ঘন।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সজাগ থাকতে হবে। গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হলে সব ধরনের অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জনসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া এবং খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল। এ সময় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪