| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় স্বতন্ত্র প্রার্থী মেজর শফিউল্লাহ্ মিঠুর গণসংযোগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ২২:০১:২১:অপরাহ্ন  |  ৭৭৪৮৮৪ বার পঠিত
কাপাসিয়ায় স্বতন্ত্র প্রার্থী মেজর শফিউল্লাহ্ মিঠুর গণসংযোগ
ছবির ক্যাপশন: গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর শফিউল্লাহ্ মিঠু সদরের বিভিন্ন মার্কেটে ও ফুটপাতে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনের স্বতন্ত্র ফুটবল প্রতীকের এমপি প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর শফিউল্লাহ্ মিঠু গণসংযোগ করেছেন। তিনি কাপাসিয়ার সাবেক সদস্য ডা: মুহাম্মদ ছানাউল্লাহ্'র জ্যৈষ্ঠপুত্র। 

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে উপজেলা সদরের কাপাসিয়া ডিগ্রি কলেজ মোড় থেকে শুরু করে সদরের বিভিন্ন মার্কেটে ও ফুটপাতে দোকানি ও ভোটারদের সঙ্গে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি কাপাসিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

এমপি প্রার্থী মেজর (অব:) মো: শফিউল্লাহ্ মিঠু গণমাধ্যমকর্মীদের বলেন, কাপাসিয়ার জনগণের উন্নয়নের জন্যই তিনি নির্বাচনে এসেছেন। তিনি আরো বলেন, আমার মরহুম বাবা ডা: মুহাম্মদ ছানাউল্লাহ্ ছিলেন জনগণের সেবক এবং আমিও জনগণের সেবক হিসেবে থাকতে চাই।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪