| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই যুগ পর কুমিল্লা সফরে যাচ্ছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১২:৩২:২৪:অপরাহ্ন  |  ৭৬৭২৬৭ বার পঠিত
দুই যুগ পর কুমিল্লা সফরে যাচ্ছেন তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রবিবার (২৫ জানুয়ারি) তিনি কুমিল্লা জেলার তিনটি উপজেলায় পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।

বিএনপির চেয়ারম্যান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম ও ফেনীর সমাবেশ শেষ করে বিকেল থেকে কুমিল্লার কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকাল ৫টার দিকে তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে প্রথম সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর সন্ধ্যা ৭টায় সোয়াগাজী ডিগবাজী মাঠে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেবেন তিনি।

তারেক রহমানের কুমিল্লা সফরকে ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গত কয়েক দিন ধরে সমাবেশস্থলে মঞ্চ নির্মাণের কাজ চলছে। পাশাপাশি তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও পোস্টার টানানো হয়েছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

সমাবেশগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং বিএনপির শীর্ষ নেতারা ইতোমধ্যে কর্মসূচির স্থানগুলো পরিদর্শন করেছেন। দলীয় নেতাদের প্রত্যাশা, তিনটি সমাবেশ মিলিয়ে অন্তত ২০ লাখ মানুষের উপস্থিতি হতে পারে।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “২০০২ সালে কুমিল্লা স্টেডিয়ামে সর্বশেষ বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই যুগ পর তাকে আবার সরাসরি দেখে বক্তব্য শোনার সুযোগ পেয়ে তৃণমূলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত।”

এদিকে কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী জানান, সোয়াগাজী সমাবেশটি তার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় সেখানে প্রায় ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে তারা আশা করছেন। পাশাপাশি অন্য দুই সমাবেশেও বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪