| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৩:৫৩:১৩:অপরাহ্ন  |  ৭৬৬৩৮৩ বার পঠিত
জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যে নিরাপত্তাহীনতার ভয় পায়, তারা আর তা অনুভব করবেন না। আমরা সবাই একই দেশের নাগরিক। আপনারা আমাদের কাছে সমান। আমরা আপনার নিরাপত্তা ও শান্তির ব্যবস্থা করব,” ।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দপাড়া এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী গণসংযোগে এই কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আগে রাজনীতিতে নৌকা ও ধানের শীষ এই দুই মার্কা প্রধান ছিল। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে নৌকা মার্কা এখন বিএনপির কাছে নেই। এবার নতুন একটি দল এসেছে, নতুন মার্কা এসেছে দাঁড়িপাল্লা,”।

তিনি আরও বলেন, জামায়াত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধিতা করেছিল। পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা দেশ ছেড়ে যাইনি, যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। জামায়াত দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে। তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, মানুষকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, তারা লুটপাটও করেছে। আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি,” ।

ফখরুল আরও বলেন, “আমরা ধানের শীষের ভোট চাই। আমরা কাজের মাধ্যমে জনগণের পাশে দাঁড়াব। আমাদের সরকারের সময় ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যা মা-বোনদের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। এই কার্ড দিয়ে চাল-ডালসহ খাদ্য সহায়তা, স্বাস্থ্য ও শিক্ষা সেবা পাওয়া যাবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্যে সার ও কীটনাশক পাওয়া নিশ্চিত করা হবে।”

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪