| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাইমারি শিক্ষকদের মোর কোয়ালিফাই করতে চাচ্ছি : তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৫:৩৯:২০:অপরাহ্ন  |  ৭৬৫৪২৩ বার পঠিত
প্রাইমারি শিক্ষকদের মোর কোয়ালিফাই করতে চাচ্ছি : তারেক রহমান
ছবির ক্যাপশন: ভিডিও থেকে নেওয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ক্ষমতায় এলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিশুদের সঠিক শিক্ষা ও মূল্যবোধ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে তারা কাজ করবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অংশ নেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও।

এ সময় এক বিজয়ী প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “আমাদের শিক্ষা নিয়ে যে রিলস বানিয়েছেন… সেখানে বলা হয়েছে প্রাইমারি শিক্ষা নিয়ে আমরা কী কাজ করেছি। সামাজিক মূল্যবোধ স্কুলে শেখাতে হবে। এজন্য প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা প্রাইমারি শিক্ষকদের মোর কোয়ালিফাই করতে চাচ্ছি। তাদের ট্রেনিং দিতে চাই। যেখানে একাডেমিক ট্রেনিং থাকবে, পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ শেখানোর বিষয়টিও থাকবে।”

সাইবার বুলিং নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি বাচ্চাদের ছোটবেলা থেকেই শেখানো যায় এটা সঠিক, এটা ভুল; এটা সাদা, এটা কালো তাহলে একটি পর্যায়ে গিয়ে তাদের মাথায় ঢুকে যাবে কোনটা ন্যায়, কোনটা অন্যায়।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪