| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৬:০১:০৬:অপরাহ্ন  |  ৭৬৫২৩৮ বার পঠিত
আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস
ছবির ক্যাপশন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: ভিডিও থেকে নেওয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো প্রতিশ্রুতি না থাকায় ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের যখন যা প্রয়োজন হবে, তখন তাই করব।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব ইনস্টিটিউটে তরুণদের জন্য আয়োজিত ‘ফ্রিল্যান্সিংয়ে ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “মাদক এখন সারা দেশের একটি ব্যাধি। যারা মাদকের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”

একাত্তরের সঙ্গে চব্বিশের গণঅভ্যুত্থানকে আলাদা অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এ দুটি পৃথক অর্জনই গৌরবের।”

জীবনের শেষ প্রান্তে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “আমার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে। এখন নেওয়ার কিছু নেই, দেওয়ার আছে সব।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪