| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনার মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না: আবুল কালাম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৬:২৫:৫৮:অপরাহ্ন  |  ৭৬৫৩৪৩ বার পঠিত
হাসিনার মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না: আবুল কালাম
ছবির ক্যাপশন: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম বলেছেন, স্বৈরাচার হাসিনার মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না। তিনি একজন নারী হয়ে অপর একজন নারীকে এক কাপড়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছিলেন। মিথ্যা মামলায় দিনের পর দিন জেলে বন্দি রেখেছিলেন, তাকে চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয়নি। আমরা এমন একটি সরকার গঠন করতে চাই যেখানে মনুষ্যত্ব থাকবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দক্ষিণ ঝলম ইউনিয়নের প্রতাপপুর এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জনতার ভোটে জনতার সরকার গঠন করবে বিএনপি, যেখানে কোনো ভেদাভেদ বা বৈষম্য থাকবে না। একটি নিরাপদ বাংলাদেশ গঠনে বিএনপি মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’। দেশের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, বেকারত্ব নিরসনসহ যাবতীয় উন্নয়ন করা হবে।”

তিনি বলেন, “আমি নির্বাচিত হলে লাকসাম-মনোহরগঞ্জের শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগব্যবস্থায় সবচেয়ে বেশি অগ্রাধিকার দেব। এই দুই উপজেলার চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ এবং মাদক বলতে কিছু থাকবে না। আপনাদের সঙ্গে নিয়ে এসব অপকর্ম প্রতিহত করব।”

বিএনপির এই নেতা আরও বলেন, “মনোহরগঞ্জে একটি গার্লস কলেজ প্রতিষ্ঠা করা হবে। ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক। এই প্রতীকের পবিত্রতা রাখতে হবে।”

তিনি বলেন, “দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি ধানের শীষকে আপনাদের কাছে আমানত হিসেবে দিয়ে রাখলাম। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে।”

মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান দোলন, বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোবারক উল্লাহ মজুমদার, ড. রশিদ আহমেদ হোসাঈনী প্রমুখ।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪