রিপোর্টার্স২৪ ডেস্ক: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৪ জানুয়ারি) পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর আমিরের জনসভাকে কেন্দ্র করে তোরণ, বিলবোর্ড ও ব্যানার ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা