| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পলোগ্রাউন্ডে নির্বাচনি জনসভায় তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৩:২৬:৩৬:অপরাহ্ন  |  ৭৫৬৫৩৯ বার পঠিত
পলোগ্রাউন্ডে নির্বাচনি জনসভায় তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনি মহাসমাবেশে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা ২১ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে তার গাড়িবহর সমাবেশস্থলে প্রবেশ করে।

তারেক রহমান মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় তিনি হাস্যোজ্জ্বলভাবে হাত নেড়ে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন। পরে তিনি জনসভায় বক্তব্য দেওয়া শুরু করেন।

এর আগে ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে একটি জনসভায় বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। দীর্ঘ সময় পর এবার দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম সফরে এলেন তিনি।

সকাল থেকেই পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর ও আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জমায়েত হতে থাকে। সকাল ১০টার মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন সংসদীয় আসনের বিএনপির প্রার্থীরা উপস্থিত ছিলেন।

পলোগ্রাউন্ডের জনসভায় যোগ দেওয়ার আগে তারেক রহমান নগরীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত ‘ইয়ুথ পলিসি টক’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখান থেকে লালখান বাজার মোড় হয়ে জনতার ভিড় পেরিয়ে তিনি সমাবেশস্থলে পৌঁছান।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪