বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতি মোকাবিলায় বিএনপি সরকার দুর্নীতি মোকাবিলায় ‘শূন্য সহনশীলতা’দেখাবে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি বলেন, বিএনপি অতীতে প্রমাণ করেছে, একমাত্র বিএনপিই দুর্নীতি নিয়ন্ত্রণ করতে সক্ষম। আগামী বিএনপি সরকার দুর্নীতির টুঁটি চেপে ধরবে। দুর্নীতি মোকাবিলা ও জননিরাপত্তা এই দুই বিষয়ই আমাদের জনগণের প্রতি কমিটমেন্ট।
তারেক রহমান আরও বলেন, ১৯৯৬-২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন দুর্নীতির কারণে দেশ বিপর্যস্ত ছিল। ২০০১ সালে দলের নেতৃত্বে এসে প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে উদ্ধার করেন।
তিনি বলেন, আজ আমি পরিষ্কারভাবে বলছি আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি, সেগুলোকে আইনশৃঙ্খলা ভঙ্গ বা দুর্নীতির মাধ্যমে বাধাগ্রস্ত করলে তাদের ছাড় দেওয়া হবে না।
চট্টগ্রাম সমাবেশে তিনি আরও বলেন, বদলানো চাইলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে পরিবর্তনকে অর্থবহ করতে হবে।
দুর্নীতি ও জননিরাপত্তা নিশ্চিত না হলে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে নাএমনও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, মানুষ যাতে নিরাপদে চলাফেরা করতে পারে, ব্যবসা-বাণিজ্য ও চাকরি-প্রতিষ্ঠান নির্বিঘ্নে পরিচালনা করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। আমাদের দলের কেউ অনৈতিক কাজে জড়িত হলে আমরা তাদেরও ছাড় দিইনি।
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার প্রস্তাব পুনরায় জোর দিয়ে বলেন, এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বাণিজ্যিক রাজধানীর দাবি করেছে। বিগত বিএনপি সরকার উদ্যোগ নিয়েছিল, কিন্তু সময়ের অভাবে তা শেষ করতে পারেনি। আগামী বিএনপি সরকার এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করবে। এতে শুধু চট্টগ্রাম নয়, সারাদেশের ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান বাড়বে।
তারেক রহমান জনসাধারণের উদ্দেশ্যে ভোটের আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের স্বাধীনতায় বিশ্বাস করলে ধানের শীষে আস্থা রাখুন। ধানের শীষ ও বিএনপি নির্বাচিত হলে খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করব।
সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিএনপি প্রার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ।
রিপোর্টার্স২৪/এসসি