| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে বিএনপির তিন নেতাকে বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৪:২৪:১৮:অপরাহ্ন  |  ৭৫৬৬৩৪ বার পঠিত
ফরিদপুরে বিএনপির তিন নেতাকে বহিষ্কার

ফরিদপুর প্রতিনিধি: জেলার আলফাডাঙ্গা উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত তিন নেতা হলেন— পৌর বিএনপির সহসভাপতি খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী অভিযোগ প্রমাণিত হওয়ায় আপনাদের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হলো। উক্ত সিদ্ধান্ত ২৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হলো।

জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ওই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪