| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে মাথায় পানির ট্যাংক পড়ে মাদ্রাসাছাত্রী নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৫ ইং | ০৮:২৪:৪৯:পূর্বাহ্ন  |  ১৮২০০৭৭ বার পঠিত
রাজবাড়ীতে মাথায় পানির ট্যাংক পড়ে মাদ্রাসাছাত্রী নিহত
ছবির ক্যাপশন: রাজবাড়ীতে মাথায় পানির ট্যাংক পড়ে মাদ্রাসাছাত্রী নিহত

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাথায় পানির ট্যাংক পড়ে কানিজ ফাতেমা (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক ছাত্রী।

মঙ্গলবার (৩ জুন) ভোরে উপজেলার বহরপুর নুরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কানিজ ফাতেমা কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের মো. কাউসারের মেয়ে। সে ওই মাদ্রাসায় মক্তব বিভাগে পড়তো।

আহত ছাত্রীর নাম মিম আক্তার (১৪)। সে বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে। সে ওই মাদ্রাসায় হেফজ বিভাগে পড়তো।

অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ জানান, ভোর ৪ টা ৫০ মিনিটে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য মাদ্রাসার ওযুখানায় ওযু করতে যায় কানিজ ফাতেমা ও মিম। এসময় ওযু খানার পাশে সিমেন্টের খুঁটির ওপর বসানো এক হাজার লিটার পানির ট্যাংক খুঁটি ভেঙে কানিজ ফাতেমা ও মিমের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই কানিজ ফাতেমা মারা যায়। আহত অবস্থায় মীমকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মিমের মাথায় সেলাই লেগেছে। সে এখন নিজের বাড়িতে অবস্থান করছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, নিহত ছাত্রীর মরদেহটি উদ্ধার করে ক‌রে‌ছে পু‌লিশ। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪