| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগ না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ২২:১২:১২:অপরাহ্ন  |  ৭৫৫৬০৫ বার পঠিত
আওয়ামী লীগ না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

স্টাফ রিপোর্টার: ‎জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ ভোটে না থাকা মানে, সার্বিকভাবে অন্তর্ভুক্তিমূলক এই নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সেনাপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‎তিনি বলেন, নির্বাচনকালীন সময় আমি নিরাপত্তা পেলেও আমার রাজনৈতিক দলের কর্মী ও ভোটাররা নিরাপদ নয়। সরকার একটি বিশেষ দলকে নির্বাচনে সুযোগ সুবিধা দিতে কাজ করছে। যার দরুন এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। জাতীয় পার্টির প্রার্থীদেরকে ভোটের মাঠে এখনও নানাভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে। এতে কমিশন নির্বাকার ভূমিকা পালন করছে।

‎‎এ সময় জি এম কাদের বলেন, একটি পক্ষ থেকে হ‍্যাঁ ভোট দেয়ার জন‍্য জনগণকে চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে হ‍্যাঁ ভোট পাস করলে, সংসদ সার্বভৌম স্বাধীন থাকবে না। তাই দেশকে বাঁচাতে না এর পক্ষে মত দিয়েছে জাতীয় পার্টি। এছাড়াও এবারের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে মানুষের সাড়া মিলছে বলে দাবি করেন দলের চেয়ারম্যান জিএম কাদের। 

‎এছাড়াও জাপা চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে বলেন, সারা বিশ্বে বাংলাদেশের মানুষকে চিনত ক্রিকেট দিয়ে; সেই ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছি এই সরকার। 

যশোরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জাপা চেয়ারম্যান আরো বলেন, আওয়ামী লীগ করলেই তাদের পরিবারকে মেরে ফেলা হবে এটা কখনো গ্রহণযোগ্য নয়। এবারের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে মানুষের অভূতপূর্ব সারা মিলছে বলে দাবি করেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

‎উল্লেখ্য, তিন দিনের সফরে নিজ সংসদীয় আসন রংপুর-৩ এ নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে বিকেলেই ঢাকায় ফিরে যান জাপা চেয়ারম্যান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪