| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাপলা কলিতে ভোট দিলে চাঁদাবাজি-দখলবাজি শেষ হবে: নাহিদ ইসলাম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ০৬:৩৯:২৯:পূর্বাহ্ন  |  ৭৫৫১০৮ বার পঠিত
শাপলা কলিতে ভোট দিলে চাঁদাবাজি-দখলবাজি শেষ হবে: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের দশ দলীয় ঐক্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

রোববার (২৫ জানুয়ারি) নিজের নির্বাচনি এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও পথসভায় তিনি বলেন, শাপলা কলি মার্কার কর্মী-সমর্থকদের ভয়-ভীতি দেখানোর চেষ্টা চলছে। সব জায়গায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা করা হচ্ছে, কিন্তু মানুষ এখন ভয় পায় না। তারা সচেতন, কারও ভয়-ভীতিতে দমে যাবে না, তিনি বলেন।

নাহিদ ইসলাম বলেন, ১২ তারিখ সারাদিন সবাই শাপলা কলি মার্কায় ভোট দেবেন। ১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসের শেষ দিন।

তিনি আরও বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে, যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে। আগামীর নতুন বাংলাদেশ গড়তে শাপলা কলি ও ‘হ্যাঁ’-তে ভোট দিতে হবে।

নাহিদ ইসলাম ভোটারদের সতর্ক করে বলেন, কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে ভোট না দেওয়ার অনুরোধ করেছেন। তিনি বলেন, চিন্তা-ভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিন, যিনি সত্যিকার অর্থেই এলাকার ও দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম।

শাপলা কলি মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, আমাদের বিজয়ী করুন। নির্বাচিত হলে এলাকার সব সমস্যা সমাধান করা হবে। এলাকায় চাঁদাবাজি-মাদক থাকবে না। গ্যাস-পানির সংকট নিরসন করা হবে।

গণসংযোগকালে নাহিদ ইসলাম বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পদরদিয়া পশ্চিম, তালতলা পুকুরপাড়, সাতারকুল উত্তরপাড়া, ইউআইইউ-এর আশপাশ এবং আস্কারটেক-ভুঁইয়াপাড়ায় প্রচার-প্রচারণা চালান।

তিনি এই দিন পদরদিয়া পশ্চিমের কেন্দ্রীয় মসজিদে আসর, পুকুরপাড়া মসজিদে মাগরিব ও মাগারদিয়া জামে মসজিদে এশার নামাজ আদায় করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এছাড়া নাহিদ ইসলাম এলাকার কয়েকটি পোশাক কারখানায় যান। সেখানে পোশাক শ্রমিকদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা শুনেন এবং নির্বাচিত হলে তা সমাধানের আশ্বাস দেন।

নির্বাচনি প্রচার-প্রচারণা ও গণসংযোগকালে নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামী, এনসিপি ও দশ দলীয় নির্বাচনি ঐক্যের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪