স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তিন দিনের সফরে খুলনা ও ময়মনসিংহ বিভাগে যাচ্ছেন। এই সফরে তিনি ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত একাধিক নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
রোববার (২৬ জানুয়ারি) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সফরসূচি অনুযায়ী ২৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত তিনি বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে জনসভায় বক্তব্য রাখবেন।
বিবৃতিতে জানানো হয়, ২৬ জানুয়ারি সকাল ১০টায় কুষ্টিয়ায় জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। এরপর দুপুর ১২টায় মেহেরপুর, বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহে জনসভা অনুষ্ঠিত হবে।
২৭ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় যশোর, দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা, বিকেল সাড়ে ৩টায় খুলনা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটে জনসভায় যোগ দেবেন তিনি।
সফরের শেষ দিন ২৮ জানুয়ারি সকাল ১০টায় জামালপুরে, দুপুর ১২টায় শেরপুরে এবং বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি