| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-৬ প্রার্থী ইশরাকের দাবি

নাসীরুদ্দীনের কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৩:৫১:২৮:অপরাহ্ন  |  ৭৫৪৪৬৮ বার পঠিত
নাসীরুদ্দীনের কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘মানসিক বিকারগ্রস্ত’ উল্লেখ করে তার ‘চিকিৎসা প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, নাসীরুদ্দীনের কিছু বক্তব্য কুরুচিপূর্ণ ও অপ্রয়োজনীয়, যা জনগণের মধ্যে অস্বস্তি সৃষ্টি করছে এবং এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

রোববার ধূপখোলা মাঠে ঢাকা-৮ আসনের এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের পরই ইশরাক হোসেন এই প্রতিক্রিয়া দেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালেই সূত্রাপুর এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, এই ধরনের বক্তব্য মানসিক বিকারগ্রস্ততার পরিচয় দেয়। তার চিকিৎসা প্রয়োজন। রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে ও প্রতিপক্ষের সঙ্গে ভদ্রভাবে আচরণ করতে তাকে শেখানো জরুরি। তিনি আরও বলেন, যিনি এমন বক্তব্য দিয়েছেন, তার উচিত জাতির সামনে ক্ষমা চাওয়া। তা না হলে তার দলকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে প্রার্থিতা বাতিল করা উচিত।

ইশরাক হোসেন নিশ্চিত করেছেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে কিছু ব্যক্তির অপ্রয়োজনীয় ও কুরুচিপূর্ণ মন্তব্য ভোটারদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করছে। তিনি সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

এর আগে ইশরাক হোসেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে সভায় অংশ নেন। সেখানে তিনি সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও চিকিৎসা ব্যবস্থার সংস্কার ও উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন। আজ দিনব্যাপী তিনি সূত্রাপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ চালাবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪