| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘হাজারবার জয় বাংলা স্লোগান দেব’- তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ২০:৫৩:০৮:অপরাহ্ন  |  ৭৫৩৪৩৭ বার পঠিত
‘হাজারবার জয় বাংলা স্লোগান দেব’- তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে তারেক রহমানের নির্বাচনী সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়েছেন আবির আব্দুল্লাহ চৌধুরী নামে এক ছাত্রদল নেতা। এই স্লোগানের ৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ স্লোগান দেন।

ওই সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে তারেক রহমান মঞ্চে আসার আগেই তিনি তার বক্তব্যে একাধিকবার জয় বাংলা স্লোগান দেন।  

আবির আব্দুল্লাহ চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার ছেলে। তার বাবা জাতীয় পার্টি (কাজী জাফর) চৌদ্দগ্রাম উপজেলার বর্তমান সভাপতি।

ভাইরাল ভিটিওতে তাকে বলতে শোনা যায়, আজকে এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যুও হয়, আমি এই মঞ্চ থেকে হাজারবার বলব জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।

এ বিষয়ে আবির আব্দুল্লাহ চৌধুরী বলেন, জয় বাংলা কোনো দলের স্লোগান না, এটা আমাদের স্বাধীনতার স্লোগান। এর বাইরে কিছু না। স্বাধীনতাবিরোধী শক্তি আমার বিরুদ্ধে লেগেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪