| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদাবাজমুক্ত ও ন্যায়ভিত্তিক দেশ গড়তে জামায়াত দৃঢ়প্রতিজ্ঞ: ডা. শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ২০:৪৭:৫৭:অপরাহ্ন  |  ৭৫০৫৮৮ বার পঠিত
চাঁদাবাজমুক্ত ও ন্যায়ভিত্তিক দেশ গড়তে জামায়াত দৃঢ়প্রতিজ্ঞ: ডা. শফিকুর রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। জনগণের ভোট ও ভাতের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ জুলুম, অবিচার ও দুঃশাসনের শিকার। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের খানজাহান আলীর ঐতিহাসিক ষাটগম্বুজ ইউনিয়ন মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে ইসলামি আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে রাজনীতি করে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শেখ মো. ইউনুস। এছাড়া বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, শেখ মনজুরুল হক রাহাদ, অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ এবং অধ্যক্ষ মো. আব্দুল আলীম তাদের বক্তব্যে জনগণের সমর্থন কামনা করেন।

জনসভায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী তামিম প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণ যদি জামায়াতকে সুযোগ দেয়, তবে দেশে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪