| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২১ বছর পর গাজীপুরে তারেক রহমান, সমাবেশে জনস্রোত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ০০:৫২:২২:পূর্বাহ্ন  |  ৭৪৯৫৬৩ বার পঠিত
২১ বছর পর গাজীপুরে তারেক রহমান, সমাবেশে জনস্রোত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: দীর্ঘ ২১ বছর পর গাজীপুরে এসে সমাবেশ মঞ্চে উঠেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টা ৩৫ মিনিটে তিনি গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠের সমাবেশস্থলে পৌঁছান। এর পাঁচ মিনিট পর মঞ্চে উঠলে করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান নেতাকর্মী ও সমর্থকরা।

মঞ্চে উঠেই হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে গাজীপুরে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ঢল নেমেছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে মঙ্গলবার দুপুরের পর থেকেই ভাওয়াল রাজবাড়ি মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। দলীয় প্রতীক, ব্যানার ও নানা রঙের ফেস্টুন হাতে নিয়ে তারা সমাবেশস্থলে অবস্থান নেন।

গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশটি সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও বিকেল ৫টার আগেই ভাওয়াল রাজবাড়ি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় বলে জানায় আয়োজকরা।

এর আগে গাজীপুর শহরে প্রবেশের সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ বিএনপির চেয়ারম্যানকে স্বাগত জানান। এ সময় তারেক রহমানও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪