| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি সরকারের সময় দুর্নীতির হার কমেছিল: মাহদী আমিন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৭:৪৭:০২:অপরাহ্ন  |  ৭৪৭৩৬৮ বার পঠিত
বিএনপি সরকারের সময় দুর্নীতির হার কমেছিল: মাহদী আমিন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার সময় দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমে গিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (২৮জানুয়ারি) বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০০১ সালে বিএনপি সরকার গঠন করার পর আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের দুর্নীতির স্কোর ছিল ০.৪। পরবর্তী সময়ে জিরো টলারেন্স নীতি এবং সুশাসনের কারণে এই হার ধারাবাহিকভাবে কমে উন্নতির দিকে যায়। ২০০৬ সালে বিএনপি ক্ষমতা ছাড়ার সময় এটি দুইয়ে উন্নীত হয়েছিল।

মাহদী আমিন বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বর্তমানে বিএনপির বিরুদ্ধে ‘দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন’ বয়ান প্রচার করছে। এটি সম্পূর্ণ পরিকল্পিত অপপ্রচার, কারণ বাস্তবে বিএনপি দুর্নীতি দমন ও সুশাসনে সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছে এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করেছে।

তিনি জামায়াত ইসলামিক দলকেও নিশানা করে বলেন, ২০০১-২০০৬ সালের মধ্যে জামায়াত সরকারের অংশ ছিল। তখন তারা দুর্নীতির কোনো কথা বলেনি। এখন নির্বাচনী প্রচারণায় এসে তারা প্রলোভন ও ফ্যাসিবাদী প্রোপাগান্ডা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি এই ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও প্রলোভন প্রদান নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে ভোটারদের।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪