| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কদমতলীতে গণসংযোগকালে জামায়াত নেত্রীর মাথায় কোপ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ২০:০৩:০৮:অপরাহ্ন  |  ৭৪৭০১৬ বার পঠিত
কদমতলীতে গণসংযোগকালে  জামায়াত নেত্রীর মাথায় কোপ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর কদমতলীতে জামায়াতে ইসলামীর এক নারীনেত্রীকে রামদা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত নেত্রীর নাম কাজী মারিয়া ইসলাম বেবি। তিনি জামায়াতের রুকন।

আহত কাজী মারিয়া ইসলাম বেবি জানান, ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৫২ নম্বর ওয়ার্ডে কাজ করার সময় কয়েকজন ব্যক্তি তাদের বাধা দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাওয়ার পরে হঠাৎ তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় হামলাকারী। আহত অবস্থায় স্থানীয় এক রিকশাচালক তাকে কাছের চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরে যান। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আশরাফুজ্জামান জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪