| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমিরের পক্ষে ভোট চাইলেন স্ত্রী ডা. আমেনা বেগম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ২৩:১৩:২০:অপরাহ্ন  |  ৭৪৬৬০৯ বার পঠিত
জামায়াত আমিরের পক্ষে ভোট চাইলেন স্ত্রী ডা. আমেনা বেগম
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: দেশপ্রেমিক শক্তির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম। তিনি আসন্ন নির্বাচনে তার স্বামীর পক্ষে ভোট চান।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মহিলা সমাবেশে তিনি এ আহ্বান জানান। বক্তব্যে ডা. আমেনা বেগম বলেন, যাদের হাতে দেশ নিরাপদ থাকবে, সেই দেশপ্রেমিক শক্তিকে ভোট দেওয়ার জন্য তিনি নারীদের প্রতি আহ্বান জানাচ্ছেন।

তিনি হযরত উমর (রা.)-এর দৃষ্টান্ত টেনে বলেন, আল্লাহভীরু, ফরহেজগার, আমানতদার ও দায়িত্বশীল নেতৃত্বই দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারে। তার ভাষায়, একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন সময়সাপেক্ষ হলেও সবাই ঐক্যবদ্ধ হলে তা সম্ভব।

ডা. আমেনা বেগম বলেন, আগামী ১২ তারিখ ভোটের দিনে সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে বিবেকের রায় অনুযায়ী সৎ, যোগ্য ও ইমানদার প্রার্থীকে নির্বাচিত করেন। যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ থাকবে, এমন নেতৃত্ব বেছে নেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।

সমাবেশে তিনি ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য সরাসরি ভোট প্রার্থনা করেন।একই সমাবেশে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেন, একটি স্বৈরাচার থেকে মুক্ত হয়ে দেশ আর কোনো নতুন স্বৈরাচারের হাতে বন্দি হতে চায় না। তিনি অভিযোগ করেন, যারা নির্বাচনের আগেই নারীদের ওপর নির্যাতন করছে, তাদের হাতে ভোটের পর নারীরা নিরাপদ থাকবে না।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কারচুপি ও প্রশাসনিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোটে জালিয়াতি করা হলে তার পরিণতি আগের শাসনের চেয়েও ভয়াবহ হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪