| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমিরের সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ১৩:৪৬:২২:অপরাহ্ন  |  ৭৪৩৪১০ বার পঠিত
জামায়াত আমিরের সঙ্গে  ইইউ’র রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার্স২৪ ডেস্ক:  বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯:৩০টায় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের মান্যবর এ্যাম্বাসেডর মি. মাইকেল মিলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরাস্থ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। 

মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায়। ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪