| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: তারেক রাহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ১৫:৩১:৩৪:অপরাহ্ন  |  ৭৪২৫৩৭ বার পঠিত
একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: তারেক রাহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, এই ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিগত ১৬ বছরে আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি। আমরা নিশিরাতের নির্বাচন দেখেছি, গায়েব নির্বাচন দেখেছি। দেশের মানুষ কি ভোট দিতে পেরেছে? পারেনি। যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তারা আজ ক্ষমতায় নেই।

তিনি আরও বলেন, এখন আরেকটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে। কীভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কীভাবে নির্বাচন বাধাগ্রস্ত করা যায় সেই চেষ্টাই তারা করছে।

বিএনপি চেয়ারম্যান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪