| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সর্ববৃহৎ নিয়ন্ত্রণহীন দল: আরিফুল ইসলাম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ০১:৫৭:৩১:পূর্বাহ্ন  |  ৮৫৪৪৭২ বার পঠিত
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সর্ববৃহৎ নিয়ন্ত্রণহীন দল: আরিফুল ইসলাম

স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াত নারীকর্মীদের ওপর ধারাবাহিক হামলা ও হ্যারেজমেন্টের অভিযোগ উঠছে। এই পরিস্থিতি বিশেষ করে শেরপুরে জামায়াতের এক উপজেলা সেক্রেটারিকে পিটিয়ে হত্যাকাণ্ডের পর আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় অভ্যন্তরীণ সংঘাতকে কেন্দ্র করে বিএনপির ওপর কার্যকর নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির বিরোধী জোটের নেতা আরিফুল ইসলাম।

শনিবার (২৯ জানুয়ারি) উত্তরা বিএনএস সেন্টার থেকে জমজম টাওয়ার পর্যন্ত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি বলেন, তাদের অভ্যন্তরীণ কোন্দল ও সহিংসতায় ইতোমধ্যে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছে। এখন তারা বিরোধী দলের কর্মীদের হত্যার উৎসবে মেতে উঠেছে। তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি আজ সর্ববৃহৎ নিয়ন্ত্রণহীন দলে পরিণত হয়েছে।

এই কর্মসূচি শেরপুরে হত্যাকাণ্ড ও নারীদের ওপর হামলার প্রতিবাদে সংগঠিত হয়। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, ঢাকা-১৮ আসনের জামায়াত-এনসিপিসহ ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী আরিফুল ইসলাম। তিনি অভিযোগ করেন, বিএনপির নেতৃত্ব কার্যকরভাবে দল নিয়ন্ত্রণ করতে পারছে না, যার ফলে সহিংসতার চাকা প্রতিনিয়ত ঘুরছে এবং সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তুরাগ থানার আহ্বায়ক নুর মুহাম্মদ, মুখ্য সংগঠক সরদার রিয়াদ, উত্তরখান থানার আহ্বায়ক নাবিল ব্যাপারী, আহমদ সামরানসহ উত্তরা এলাকার বিভিন্ন ছাত্রনেতৃবৃন্দ। তারা দলীয় সহিংসতা, নারীদের নিরাপত্তা হ্রাস এবং রাজনৈতিক উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য। সহিংসতা বন্ধ করা, দোষীদের বিচারের আওতায় আনা এবং দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করার জন্য প্রশাসনের জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। তারা মনে করেন যে, রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও সাধারণ জনগণ শান্তিপূর্ণ পরিবেশে জীবন-জীবিকা চালানোর অধিকার রাখে।

সমাবেশের শেষ পর্যায়ে আরিফুল ইসলাম এবং অন্যান্য বক্তারা সতর্ক করে বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং রাজনৈতিক সহিংসতা যেন কোনোভাবে দ্বন্দ্ব সৃষ্টি না করে তা নিশ্চিত করতে হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪