| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত ক্ষমতায় গেলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন: রিজভী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৩:২৯:৪৭:অপরাহ্ন  |  ৭৩৩৭০১ বার পঠিত
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন: রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপির নারী কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত জামায়াত ও ছাত্র শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করছে একটি রাজনৈতিক দলের বট বাহিনী।

তিনি আরও উল্লেখ করেন, জামায়াত ও ছাত্র শিবির নারীদের অনলাইন ও অফলাইন সব মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে এবং বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে।

রিজভী বলেন, জামায়াতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই। তিনি আরও বলেন,জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের নারীরা। দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবে না। শেষে তিনি আশা প্রকাশ করেন, একটি গুপ্ত দলের গুপ্ত কাজকর্মে দেশের মানুষ পাত্তা দেবে না।

রিজভীর এই বক্তব্য দেশের রাজনৈতিক কর্মসূচিতে নারীদের নিরাপত্তা ও মর্যাদা সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪