| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সব মানুষের আত্মমর্যাদা নিয়ে বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৫:১৫:৪৩:অপরাহ্ন  |  ৭৩৩৩৮৫ বার পঠিত
সব মানুষের আত্মমর্যাদা নিয়ে বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রত্যেক মানুষ যেন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে। এমন একটি মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষকে সম্মান ও সুযোগ দেওয়ার মধ্য দিয়েই একটি শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের একটি হোটেলে সিএসএফ গ্লোবাল-এর আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

তারেক রহমান বলেন, আসুন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যেখানে প্রত্যেকটি মানুষ কমবেশি একটি মর্যাদার জায়গা পাবে এবং আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রসঙ্গে তিনি বলেন, সমাজে তাদের অনেকের মধ্যেই এমন অসাধারণ প্রতিভা রয়েছে, যা অনেক তথাকথিত স্বাভাবিক মানুষের মধ্যেও দেখা যায় না। তিনি বলেন, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় সব পর্যায় থেকে যদি আমরা তাদের পাশে দাঁড়াই, তবে বাংলাদেশ ভবিষ্যতে আরও অনেক প্রতিভাবান মানুষ উপহার পাবে।

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উদ্দেশ করে তিনি একটি সামাজিক অঙ্গীকারের আহ্বান জানিয়ে বলেন, আসুন আজ আমরা শপথ নিই নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াব এবং তাদের সহযোগিতা করব।

এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো বগুড়ায় বক্তব্য দেন ডা. জোবাইদা রহমান। তিনি আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়। এ সময় তারেক রহমান শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শিশুদের পরিবেশিত গান উপভোগ করেন। পুরো আয়োজনজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন ও মানবিক পরিবেশ।

এই আয়োজনকে উপস্থিত অতিথিরা মানবিক রাজনীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪