| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুরের পথে তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৬:৩৩:৫৭:অপরাহ্ন  |  ৭৩৩০০৯ বার পঠিত
রংপুরের পথে তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উত্তরের জনপদ রংপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সফরের শুরুতেই তিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি রংপুর শহরের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিতব্য এক বিশাল জনসভায় অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়াই এই সফরের মূল লক্ষ্য। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপি চেয়ারম্যান।

এরপর রংপুর কালেক্টরেট মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমান গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য দেবেন বলে জানা গেছে। জনসভাকে ঘিরে রংপুর ও আশপাশের জেলাগুলোতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ইতোমধ্যে জনসভা সফল করতে দলীয়ভাবে নানা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নেতাকর্মীরা বলছেন, এই জনসভা রংপুর অঞ্চলের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং জনগণের মাঝে আন্দোলনের চেতনা আরও শক্তিশালী হবে। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪