| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কর্মসংস্থান সৃষ্টি ও মাদকমুক্ত করার অঙ্গীকার ইশরাকের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৬:৩৮:২১:অপরাহ্ন  |  ৭৩২৯৭৩ বার পঠিত
কর্মসংস্থান সৃষ্টি ও মাদকমুক্ত করার অঙ্গীকার ইশরাকের
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠন তার প্রধান অঙ্গীকার।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুর থানার ক্যাপিটাল জেনারেল হসপিটালের সামনে ধানের শীষ প্রতীকের গণসংযোগের আগে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন জানান, দীর্ঘদিন ধরে এলাকায় বিনিয়োগ না হওয়ায় বেকারত্ব বেড়ে গেছে এবং শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ কমে গেছে। তিনি বলেন, পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এ পরিস্থিতি বদলানো হবে।

ইশরাক হোসেন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরকে সমর্থন জানান এবং নির্বাচনে তাকে জয়ী করার জন্য ভোটারদের ১২ ফেব্রুয়ারি ‘ট্রাক’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রার্থী তার বক্তব্যে কারাবন্দি অবস্থায় ভিপি নুরুল হক নূরের ওপর নির্যাতনের বর্ণনাও দেন। তিনি বলেন, আহত অবস্থায় নুরুল হক রিমান্ডে নিয়ে টর্চার করা হয়েছিল এবং কারাগারের পরিত্যক্ত কক্ষে রাখা হয়েছিল। খাবারের সংকটের মধ্যেও রাজনৈতিক নেতারা একসঙ্গে খাবার ভাগাভাগি করতেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, নতুন ও তরুণ ভোটারদের প্রধান সমস্যা বেকারত্ব, যা সমাধানে বিনিয়োগ বৃদ্ধি করে স্থানীয় অর্থনীতি সচল করা হবে। ক্ষুদ্র ব্যবসায়ী, আইটি সেক্টর ও ফ্রিল্যান্সিংয়ে আগ্রহীদের জন্য বিএনপির ঘোষিত ৩১ দফার প্রণোদনা কার্যকর করা হবে। পুরান ঢাকা, বৃহত্তর সূত্রাপুর ও কোতোয়ালী এলাকায় অনলাইনভিত্তিক ছোট ব্যবসা গড়ে তুলে তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা ক্ষমতা বৃদ্ধি করা হবে।

মাদককে এলাকার বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করে দক্ষ জনশক্তি তৈরি করা হবে, যাতে তরুণরা দেশ ও বিদেশে ভালো কর্মসংস্থান পায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক মো. আজিজুল ইসলাম প্রমুখ।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪