| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহ সুলতান বলখীর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৬:৪৬:৫৩:অপরাহ্ন  |  ৭৩২৯৮৯ বার পঠিত
শাহ সুলতান বলখীর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
ছবির ক্যাপশন: বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে তিনি মাজারে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন ইবাদত ও দোয়া করেন।

মাজার জিয়ারতে তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া-২ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মীর শাহে আলমসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। শিবগঞ্জে পৌঁছালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও হাত নেড়ে স্বাগত জানান, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

মাজার জিয়ারতের পর তারেক রহমান রংপুরের উদ্দেশ্যে রওনা দেন, পথে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে দুপুরে তিনি বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপি চেয়ারপারসনের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪