| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুরে তারেক রহমানের জনসভা ঘিরে লাখো মানুষের ঢল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৮:২২:১৬:অপরাহ্ন  |  ৭৩২৯৩১ বার পঠিত
রংপুরে তারেক রহমানের জনসভা ঘিরে লাখো মানুষের ঢল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রংপুর প্রতিনিধি: দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রংপুর শহর শুক্রবার মিছিলের রঙে মুখরিত হয়ে ওঠে। দুপুর থেকে শহরের বিভিন্ন প্রবেশপথে ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে দলীয় নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে কালেক্টরেট ঈদগাহ মাঠে আসতে শুরু করেন।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে বাস ও মাইক্রোবাসে জনসভায় যোগ দিয়েছেন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু জানান, তারেক রহমানকে বরণ করতে লাখো মানুষের ঢল নেমেছে। রংপুরের মানুষ ধানের শীষের বিজয় উপহার দিতে পারবে ইনশাআল্লাহ।

জনসভায় বিএনপি নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে রংপুরকে বৈষম্যমুক্ত উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসা হবে। সভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনসভা এবং শহরের প্রধান সড়ক ও প্রবেশপথে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ মোতায়েন থাকবে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

নির্বাচনি সফরে, তারেক রহমান রংপুরে পৌঁছানোর আগে পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। তারপরে তিনি কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন এবং রাতেই রংপুর থেকে বগুড়ায় ফিরবেন। পরদিন সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে আরও দুটি জনসভায় অংশ নেবেন।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪