| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ ৪জন আহত

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৫ ইং | ১৬:০৩:৪৮:অপরাহ্ন  |  ১৮১৯৬৫৮ বার পঠিত
জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ ৪জন আহত
ছবির ক্যাপশন: জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ ৪জন আহত

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ ৪জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (৩ জুন) দুপুরে পৌর এলাকার ৪নং ওয়ার্ডে এঘটনা ঘটে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতরা হলেন, বাউফল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান হিরোন, আব্দুল্লাহ আল ইমরান, মো. সিদ্দিকুর রহমান ও রফিকুল ইসলাম।

জানা গেছে, স্থানীয় বাসিন্দা আখতারুজ্জামান খান তিনি তাদের জমির বাটোয়ারা মামলা করে ২০১৯ সালে পটুয়াখালী নিম্ন আদালত থেকে রায় পান। পরবর্তীতে প্রতিবেশী আসলাম গং হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট ২০২২ সালে পুনরায় তাদের (আখতারুজ্জামান) পক্ষে রায় দেয়। তখন অন্য বেঞ্চে আসলাম আবার আবেদন করলে হাইকোর্ট আবারও আখতারুজ্জামানের পক্ষে রায় প্রদান করেন।

এবিষয়ে আহত সংবাদকর্মী বাউফল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিরন বলেন, দুপুরে আমার শ্বশুরের বাসায় শ্যালকের সাথে দেখা করতে যাই। তখন তারা তাদের বাসার সামনে জমিতে কাজ করতেছিল। এসময়ে প্রতিবেশী আসলাম চৌকিদার তাদের উপর অতর্কিত হামলা চালায়। আমি আমার শ্বশুরের ঘরের সামনের দরজার দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার হাতে লাঠি দিয়ে আঘাত করে এবং আমার হিরো গ্ল্যামার গাড়িটি পিটিয়ে ভেঙে ফেলে।

এবিষয়ে অভিযুক্ত আসলাম চৌকিদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কারো উপর হামলা চালাইনি। তাঁরা আমাদের উপর হামলা করে এখন আমাদের বিরুদ্ধে বলতেছে।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষকে থানায় ডেকেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪