| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘুম থেকে জেগেই একজন আমার নাম নেন: মির্জা আব্বাস

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৯:৩০:২৯:অপরাহ্ন  |  ৭৩২৮৭০ বার পঠিত
ঘুম থেকে  জেগেই একজন আমার নাম নেন: মির্জা আব্বাস
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: মির্জা আব্বাস বলেছেন, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। আমার এখানে এমন একজন প্রার্থী আছেন, যিনি ঘুম থেকে উঠে প্রথমেই আমার নাম নেন। অতীতে আমি এর চেয়েও অনেক শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি। কিন্তু তখন আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী মাঠে নতুন প্রার্থীদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলীয় প্রার্থী মির্জা আব্বাস বলেন, প্রতিদ্বন্দ্বিতায় নেমে কেউ যেন আইন লঙ্ঘন করে ব্যক্তি-আক্রমণে না যায়।

তিনি অভিযোগ করেন, বর্তমানে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটূক্তি করা হচ্ছে। এখন সারা দিন শুধু আমার নামেই বিষোদ্গার করা হচ্ছে। আমাকে উত্তেজিত করার চেষ্টা চলছে। কিন্তু তারা বোঝেনি, আমি জীবনে বহু নির্বাচন মোকাবিলা করেছি। ওরা আমার সন্তানের মতো বাচ্চা ছেলে।

গণসংযোগ শেষে তিনি পুরানা পল্টনের বধির স্কুলে আয়োজিত মুখ বধির একটি অনুষ্ঠানে অংশ নেন। বিকেলে শান্তিনগর বাজার ও পীর সাহেবের গলিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। রাতে চামেলীবাগ গ্রীন পিস অ্যাপার্টমেন্ট মালিকদের সঙ্গে একটি নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সাবেক এই মন্ত্রী বলেন, তিনি জনগণের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করেন, ভোটাররাই সঠিক সিদ্ধান্ত নেবেন। নির্বাচনকে ঘিরে যে উচ্ছ্বাস ও আবেগ তৈরি হয়েছে, ১২ ফেব্রুয়ারি তার প্রতিফলন ঘটবে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। তবে সামনে কী হবে বলা কঠিন। কিছু প্রার্থীর কার্যকলাপ দেখে মনে হচ্ছে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে। নির্বাচনের ফল পরিবর্তনের অপচেষ্টা চলছে। একটি বিশেষ গোষ্ঠী কিছু লোককে জোর করে জেতানোর জন্য মরিয়া হয়ে উঠেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪