| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদত্যাগের ২০ দিনেই সরকারি বাসা ছেড়ে দিয়েছি: আসিফ মাহমুদ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১১:৩৬:১২:পূর্বাহ্ন  |  ৭৩০৯২৩ বার পঠিত
পদত্যাগের ২০ দিনেই সরকারি বাসা ছেড়ে দিয়েছি: আসিফ মাহমুদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: পদত্যাগের পরও মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারি নিয়ম অনুযায়ী দুই মাস বাসায় থাকার সুযোগ থাকা সত্ত্বেও, তিনি পদত্যাগের মাত্র ২০ দিন পরই সরকারি বাসা ছেড়ে দিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১টা ৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, সরকারি নিয়ম অনুযায়ী ২ মাস থাকার সুযোগ থাকলেও পদত্যাগের ২০ দিন পরই বাসা ছেড়েছি। অথচ এই বিষয়কেই কেন্দ্র করে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে।"

তিনি আরও লিখেছেন, আমার রাজনৈতিক যুক্তি থাকলে তা পাল্টা যুক্তিতে প্রতিহত করুন। আপনারা মিডিয়ার মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করছেন, যা অত্যন্ত লজ্জাজনক এবং হীনমন্যতার পরিচয়।

পোস্টে তিনি বাসা ছেড়ে দেওয়ার তারিখ ও বাসায় থাকা আসবাবের তালিকাও প্রকাশ করেছেন। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, পদত্যাগ সত্ত্বেও আসিফ-মাহফুজ সরকারি বাসায় অবস্থান করছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছাত্র প্রতিনিধির দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হেয়ার রোডের ‘নিলয়-৬’ বাসায় আছেন। 

বাসার দায়িত্বরত এক কর্মচারী সাংবাদিকদের বলেন,স্যার তো আছেন, বাসা ছাড়েননি। তবে আসিফ মাহমুদ স্পষ্ট করে জানিয়েছেন, তিনি ইতিমধ্যে বাসা ছেড়ে দিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪