| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেল-জুলুমে জীবনের ১৫ বছর চলে গেছে: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১২:১৬:৫২:অপরাহ্ন  |  ৭৩০৮৩৯ বার পঠিত
জেল-জুলুমে জীবনের ১৫ বছর চলে গেছে: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে তার জীবনের ১৫টি বছর কেটে গেছে। এখন ভোট দেওয়ার সুযোগ এসেছে উল্লেখ করে তিনি বলেন, ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারলে মানুষ সঠিক প্রতিনিধিকে বেছে নিতে পারবে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদ হলরুমে ডেইরি অ্যাসোসিয়েশন মালিক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা চোর—এমন কথা অনেকেই বলেন, কিন্তু তার বিষয়ে কেউ এখনো এমন অভিযোগ প্রমাণ করতে পারেনি। তিনি বলেন, আল্লাহর হুকুমে এসব অসৎ কাজ থেকে তিনি বিরত থেকেছেন। সে কারণেই তার বুকের জোর অনেক বেশি।

তিনি আরও বলেন, সততার সঙ্গে রাজনীতি করায় তিনি নিজের কাছেও পরিষ্কার এবং আল্লাহর কাছেও পরিষ্কার। এ সময় তিনি সবার কাছে দোয়া ও ভোট কামনা করেন।

ভোটে নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নসহ বিদ্যমান সব সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন বিএনপি মহাসচিব।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪